আ’লীগ নেতা কালা রিপন আটক

নিজস্ব প্রতিকেদক

খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য রিপন ওরফে কালা রিপনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে সোনাডাঙ্গা থানার চৌকস পুলিশ তাকে পশ্চিম বানিয়াখামার এলাকা থেকে আটক করে।

সে ওই এলাকার আব্দুল আলীমের ছেলে এবং শেখবাড়ির কেয়ারটেকার কালা শওকতের ভাই।

সোনাডাঙ্গা থানার এসআই নাদিম মাহমুদ বলেন, রাতে আমাদের চৌকস অভিযানিক দল তাকে আটক করে। কালা রিপন মহানগর আওয়ামী লীগের সদস্য। তার বিরু‌দ্ধে বি‌ভিন্ন অপরা‌ধে জ‌ড়িত থাকার অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। এছাড়া তার সম্পর্কে বিভিন্ন ধরণের তথ্য আসছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন