সোমবার । ১৮ই মে, ২০২৬ । ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩

কুয়েটে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসের খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে ডুবে এস এম সাঈম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

এস এম সাঈম ফেরদৌসের বাড়ি পাবনা পৌরসভা সদরে।

জানা যায়, খান জাহান আলী হল-সংলগ্ন পুকুরে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে যান। প্রায় ২৫ ফুট গভীর পানির নিচে আনুমানিক ২০–৩০ মিনিট থাকার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ৫ টা ৫ মিনিটে ডুবুরি দল পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। উদ্ধারের পরই ডুবুরি দল তাকে বডি ব্যাগে ভরে নেয়। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন