নাগরিক টিভির খুলনা প্রতিনিধি ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হাসানুর রহমান তানজিরের বড় ভাই মোঃ মিজানুর রহমান (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৭ মে) ভোর রাত ৩টা ১৫ মিনিটে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ যোহর খালিশপুর বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুেমর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন খালিশপুর বাইতুন নূর জামে মসজিদ ইমাম আব্দুল হাই। জানাজার নামাজ শেষে গোয়ালখালী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এদিকে খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হাসানুর রহমান তানজিরের বড় ভাই মোঃ মিজানুর রহমানের মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে সংগঠনের সভাপতি মাহাবুবুর রহমান মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
খুলনা গেজেট/এমএম

