সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

সাংবা‌দিক গৌরাঙ্গ নন্দীর পাওনা প‌রি‌শো‌ধে কা‌লের কন্ঠ‌কে নি‌র্দেশ

নিজস্ব প্রতিবেদক

কালের কণ্ঠ খুলনা ব্যুরো’র সাবেক প্রধান, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দীকে তাঁর পাওনা ১৪ লাখ ৩৭ হাজার ৮৩৫ টাকা ত্রিশ দিনের মধ্যে পরিশোধের জন্য কালের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। খুলনা বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ এসএম আশিকুর রহমান ১১ মে এই আদেশ দেন। আদেশে ত্রিশ দিনের মধ্যে কোর্ট ফি বাবদ ৪১ হাজার ৩৩৮ টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

মামলার বিবরণে বলা হয়, সাংবাদিক গৌরাঙ্গ নন্দী পনেরো বছরের অধিককাল খুলনা ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করার পর কর্তৃপক্ষের আহ্বানের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পদত্যাগ করেন। কালের কণ্ঠ কর্তৃপক্ষ পদত্যাগপত্র গ্রহণ করে ত্রিশ দিনের মধ্যে তার পাওনা পরিশোধের কথা বলেন। কিন্তু এক বছরেও পাওনা পরিশোধ না করায় তিনি ১৯ লাখ ৬২ হাজার ১৫২ টাকা পরিশোধের দাবি করে শ্রম আদালতে ২৮ সেপ্টেম্বর ২০২৫এ আবেদন করেন। এই আবেদন একাধিকবার শুনানি শেষে, যুক্তিতর্ক শুনে, শ্রম আইনের বিধান মেনে বিজ্ঞ বিচারক সাংবাদিক গৌরাঙ্গ নন্দীকে ১৪ লাখ ৩৭ হাজার ৮৩৫ টাকা পরিশোধ করার নির্দেশ দেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন