অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

অস্ত্র আইনের পৃথক দুটি ধারায় আসামি মো. মেহেদী হাসান মমি ওরফে মমি জমাদ্দার (২০) নামের এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল না।

আসামি দৌলতপুর থানাধীন পাবলা হাস খামার এলাকার বাসিন্দা শামীম জমাদ্দারের ছেলে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন