খুলনায় তেরখাদা উপজেলায় প্রতিবন্ধী যুবক ইতুদুল ইসলাম ওরফে ইতু হত্যার দায়ে আসামি মো. জামিল আহম্মেদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে, এ মামলার অপর তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
আসামি তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা শাহজাহান শেখের ছেলে।
খালাসপ্রাপ্ত অপর আসামিরা হলেন— শাহজাহান শেখের ছেলে জাকির হোসেন, তার স্ত্রী আফরিন বেগম এবং লাকি বেগম।
মঙ্গলবার (৫ মে) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক জিএম নাজমুস শাহাদাৎ এ মামলার রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি জামিল আহম্মেদ আদালতে উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে

