খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে দিদার সরদার (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) সকাল ৭টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন খাজা খালের রাস্তার পাশের রেললাইন-সংলগ্ন ঝোপ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার আরাকান্দি এলাকার বাসিন্দা বিনু সরদারের ছেলে।

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ শাহাজাহান আহমেদ  বিষয়টি নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন