শনিবার । ১৪ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

দু’দিনেও মেলেনি সন্ধান ভৈরব নদে নিখোঁজ রিকশা চালকের

নিজস্ব প্রতিবেদক

খুলনার ভৈরব নদের ৪নং ঘাটে গোসল করতে নেমে হানিফ শেখ নামে এক রিকশা চালক নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার ভোর ৬টার দিকে তিনি গোসল করতে নেমে নিখোঁজ হন। গত দু’দিন ধরে পরিবারের সদস্য, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল তল্লাসি অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাইনি। শুক্রবার (১৩ মার্চ) পরিবারে পক্ষ থেকে নদীতে মাইকিং করা হয়েছে।

নিখোঁজ হানিফ শেখ নগরীর ৪ নং ঘাট এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে।

স্থানীয়রা জানায়, হানিফ প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত নগরীতে রিকশা চালিয়ে ভোরে ভৈরব নদে গোসল করে বাড়ি ফেরে। বৃহস্পতিবার ভোর ৬টায় তিনি ৪ নং ঘাটে রিকশা, স্যান্ডেল ও জামা কাপড় রেখে নদীতে গোসল করতে নামে। এরপর থেকে তার সন্ধান কোথাও পাওয়া যায়নি।

নৌ পুলিশ সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, তার সন্ধান মেলাতে চেষ্টা চালনো হচ্ছে। ঘটনার সময় নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার অভিযান কার্যক্রম ব্যাহত হয়।

ফায়ার সার্ভিস বয়রার লিডার ফেরদৌস ইসলাম বলেন, ‘সকাল সোয়া ৯টায় খবর পেয়ে সাথে সাথে একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা সেখানে অভিযান চালিয়ে হনিফ শেখের সন্ধান না পেয়ে ফিরে আসে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন