মঙ্গলবার । ২৩শে জুন, ২০২৬ । ৯ই আষাঢ়, ১৪৩৩

নগরীতে যুবক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে হাবিবুর রহমান নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে লবনচরা থানাধীন রহমতিয়া মসজিদের পাশে ঘটনাটি ঘটে। আহত যুবক সাতক্ষীরা আশাশুনি এলাকার বাসিন্দা নুর মোহাম্মাদের ছেলে। পেশায় রিক্সা চালক।

লবনচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তুহিনুজ্জামান বলেন, রাত সাড়ে ১০ টার আগে আমরা রহমতিয়া জামে মসজিদের কাছে অবস্থান করি। সেখান থেকে চলে আসার কিছুক্ষণ পর সন্ত্রাসীরা অপর একজনকে লক্ষ করে গুলি ছুড়লে হাবিবুর গুলির সামনে এসে পড়ে। গুলিটি তার পিঠের ডানপাশে বিদ্ধ হয়। গুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে এসে সন্ত্রাসীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাবিবকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রেখেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন