পাইকগাছায় ফ্রিজের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিমা বিবি (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তোকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রহিমা বিবি ওই গ্রামের মৃত হোসেন সানার স্ত্রী।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির ঘরের ভেতরে থাকা একটি ফ্রিজের সংযোগ খুলতে যান তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান।
স্থানীয় রাজু আহম্মেদ জানান, রহিমা বিবি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গেলে তার ছোট মেয়ে সালমা বেগম তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে সুস্থ করার চেষ্টা করেন। অবশেষে বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। রহিমা বিবির স্বামী হোসেন সানা মাত্র ১০ দিন আগে ইন্তেকাল করেন।
খুলনা গেজেট/এএজে

