দৈনিক খুলনা গেজেটের মাল্টিমিডিয়ায় কর্মরত ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য কাজী আরাফাত হোসেন মিমের পিতা কাজী ফেরদৌসুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার সময়ে স্ট্রোকজনিত কারণে খুলনা বিশেষায়িত হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি মৃত্যু কালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে দিয়েছেন।
মঙ্গলবার এশা বাদ গোয়ালখালী রশিদিয়া কওমিয়া মাদ্রাসার প্রাঙ্গণে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে অত্র মাদ্রাসার কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা গেজেট পরিবার। শোক জানিয়েছেন খুলনা গেজেট’র সম্পাদক ও প্রকাশক মো. মাহমুদ আহসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা গেজেট’র নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, সহ-সম্পাদক এসএম মাহবুবুর রহমান, আনিস উদ্দিন, জাহাঙ্গীর আলম, জাহিদুল সাগর, নিপা মোনালিসা, আয়শা আক্তার জ্যোতি, একরামুল হোসেন লিপু প্রমুখ।
খুলনা গেজেট/এএজে

