ইজিবাইক চালক রানাকে হত্যা পরিকল্পনা করে

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ইজিবাইক ছিনিয়ে নিতে তিন বন্ধু পরিকল্পনা করে হত্যা করে চালক রানা হাওলাদারকে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়ে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে ঘাতক রাব্বি ও মিরাজ।

পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও দৌলতপুর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম জানান, রানা হাওলাদার ভাড়ায় ইজিবাইক চালত। গত ১৫ ফেব্রুয়ারি রাতে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় রানা। কিন্তু আর বাড়িতে ফিরে আসেনি।

পরবর্তীতে তার স্ত্রী থানায় জিডি করে।

শুরু হয় তদন্ত। গ্রেপ্তার হয় ৩ আসামি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন