বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

উত্তর ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ার রামকৃষ্ণপুরে বৈদ্যুতিক সুইচ মেরামত করতে গিয়ে রবিউল ইসলাম (লিটন) নামে এক ব্যবসায়ী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম ওই গ্রামের কসমেটিক ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজ ঘরের বারান্দার একটি বৈদ্যুতিক সুইচ কাজ না করায় তিনি নিজেই তা মেরামতের উদ্যোগ নেন। এ সময় তিনি তার ছেলে ইমাম হাসানকে ঘরের মেইন সুইচ বন্ধ করতে বলেন। ছেলেটি সুইচ বন্ধ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। রবিউল মেইন সুইচ বন্ধ হয়েছে ভেবে তারে হাত দিলে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন