বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

রূপসায় ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলার রূপসা থানা এলাকায় ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মোঃ সালাম ব্যাপারী (৫০) নাম একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সালাম নন্দনপুর এলাকার ইসমাইল ব্যাপারীর ছেলে।  শুক্রবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন নন্দনপুর এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, গত ২৩ জুন (বুধবার) দুপুরে ভুক্তভোগী শিশুটি রূপসা থানাধীন নন্দনপুর সাকিস্থ একটি নদীর ঘাটে গোসল করতে গেলে গ্রেপ্তারকৃত মোঃ সালাম ব্যাপারী তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটি অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ওসিসিতে ভর্তি করা হয়।

এই ঘটনায় শুক্রবার রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) মূলে একটি মামলা রুজু হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন