বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

নগরীতে অতিরিক্ত মদ্যপানে ৪ ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নগরীতে অতিরিক্ত মদ্যপানে ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পুজা খোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে।

মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছে।

এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনুর  আশংকাজনক অবস্থা হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

পুলিশের অপর একটি সূত্র থেকে জানা যায়, হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামে একটি মেডিসিন। এর সাথে যুক্ত করা হতো চুনের পানি এবং ঘুমের ট্যাবলেট। যা খেয়ে অনেকে সহ্য করতে না পেরে মৃত্যু বরণ করেন। ওই পাচজনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে বলে অনুমান করা হয়।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: মিজানুর রহমান জানান, বাবু, সাবু, তোতা এবং গৌতম চারজন মারা গেছে। রাতে সাবু এবং বাবুর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে এনেছে পুলিশ। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন