মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

কয়রায় নদীর চর থেকে শিকলে তালাবদ্ধ অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা নদীর চর থেকে বাঁশের খুটির সাথে শিকলে তালাবদ্ধ অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারানপুর গ্রামের মৃত মনজেল সানার পুত্র।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৮ টার সময় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, কয়রা থেকে খুলনাগামী লঞ্চের যাএীরা সকালে খুলনা যাওয়ার পথে চরে খুটির সাথে শিকলে তালা অবস্থায় মরদেহটা দেখতে পায়। পরে নারানপুর লঞ্চঘাটে খবরটি পৌঁছে দেয়। স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কয়রা থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন