১ অক্টোবর বটিয়াঘাটায় কৃষি কার্ড ভার্চুয়ালী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি নিবার্চনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামীকাল ১ অক্টোবর বটিয়াঘাটায় কৃষি কার্ড বিতরণ করা হবে। উপজেলার আমিরপুর ইউনিয়নে খারাবাদ ব্লকের এক হাজার ৬১০ জন কৃষক কার্ড পাবেন। সরকারের এ কর্মসূচির এটি প্রথম ধাপ। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ আর্থিক সহায়তা পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালী এ কর্মসূচি উদ্বোধন করবেন।

সরকার প্রথম ধাপে দেশের ৭৭টি উপজেলায় এ কর্মসূচির সূচনা করবেন। ফেনী জেলার ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে বিকেল ৩টায় প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করবেন। প্রথম ধাপে বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের খারাবাদ ব্লকে এ কর্মসূচির সূচনা হবে। এখানকার কৃষকদের তালিকা স্থানীয় কৃষিব্যাংকে পাঠানো হয়েছে। কৃষকরা এ কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে সেচ, প্রশিক্ষণ, যন্ত্রপাতি, বালাই দমনে পরামর্শ, কৃষি পণ্য সুবিধা, কৃষি বিমা প্রশিক্ষণসহ ১০টি সুবিধা পাবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় কৃষি কার্ডের জন্য ৩৪ হাজার ৭৪৭ জন কৃষককে বাছাই করা হয়েছে। ৫ বছরে পর্যায়ক্রমে তিন লাখ ৪৭ হাজার কৃষক এ সুবিধা পাবেন। প্রথম ধাপে যেসব ইউনিয়ন এ সুবিধা পাবে সেগুলো হচ্ছে বটিয়াঘাটা উপজেলার আমিরপুর, বালিয়াডাঙ্গা, দাকোপ উপজেলার পানখালী, দাকোপ, দিঘলিয়া উপজেলার গাজির হাট, ডুমুরিয়া উপজেলার ভাণ্ডার পাড়া, কয়রা উপজেলার সদর, পাইকগাছা উপজেলার দেলুটি, হরিঢালী, কপিলমুনি, লতা, সোলাদানা ফুলতলা উপজেলা সদর, রূপসা উপজেলার নৈহাটি, তিলক স্বল্প বাহিরদিয়া, তেরখাদা উপজেলার ছাগলাদহ ও সাঁচিয়াদহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ তৌহিদীন ভুঁইয়া বলেছেন, এটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে মহাজনি সুদ প্রথা বন্ধ হবে। আধুনিক প্রযুক্তির সকল সুবিধা কৃষক পাবে। সরকারি অর্থ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। মধ্য স্বত্ত্বভোগীর সুযোগ থাকছে না। অনৈতিক সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই।

খারাবাদ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনিসুর রহমান সরকারের সুবিধায় প্রান্তিক ও ক্ষুদ্র চাষীরা উৎসাহিত হয়েছে। সরকারি অর্থ সরাসরি কৃষকের একাউন্টে জমা হওয়ায় অনৈতিকতার কোনো সুযোগ থাকছে না বলে তিনি জানান। কৃষি কার্ড পাওয়া খারাবাদ বল্কের চাষি বাপ্পি খান বুকভরা আশা নিয়ে কৃষি কার্ড গ্রহণ করতে যাবেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন