কপিলমুনিতে তাফসীরুল কোরআন মাহফিল বুধবার, সাজসাজ রব

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ খুলনার পাইকগাছার কপিলমুনির নগর শ্রীরামপুরে বুধবার (৭ মে) বাদ মাগরিব বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন ‍করা হয়েছে। নগর শ্রীরামপুর বায়তুল মা’মুর জামে মসজিদ ও ইকরা একাডেমীর উদ‍্যোগে অনুষ্ঠিতব‍্য এই বাৎসরিক মাহফিলে ওয়াজ করবেন ভারত-বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা, ফুরফুরা সিলসিলার সুপ্রসিদ্ধ ওয়ায়েজ বসিরহাটের হযরত মাওলানা আবুল কালাম আজাদ।

এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস চেয়ারম‍্যান, বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। প্রধান অতিথি থাকবেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডা. মো.আব্দুল মজিদ, আমন্ত্রিত অতিথি খুলনা মহানগর দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার।

বিশেষ অতিথি কপিলমুনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল হান্নান, ওয়ায়েজ এবং বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।কপিলমুনি ও হরিঢালী ইউনিয়নবাসীর ব‍্যবস্থাপনায় এই মাহফিল অনুষ্টিত হবে গর শ্রীরামপুর বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গনে। এই মাহফিলে মহিলাদের বসার জন‍্য সুবন্দোবস্ত করা হয়েছে।

এদিকে এই বহু কাঙ্খিত মাহফিল ঘিরে সাজসাজ রব চলছে। পাইকগাছা-কয়রা এলাকায় ৫ টি মাইকে মাহফিলের প্রচার করা হচ্ছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন