বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

সুন্দরবনে হরিণের মাংসসহ শিকারী আটক

নিজস্ব প্রতিবেদক

সুন্দরবনের নলিয়ানে ২৮ কেজি হরিণের মাংসসহ ১ হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত হরিণ শিকারী হলেন, খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা মোঃ ইয়াসিন গাজি (২৭)। শুক্রবার (১৪ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকা হতে ২৮ কেজি হরিণের মাংসসহ মোঃ ইয়াসিন গাজি নামের এক হরিণ শিকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হড্ডা ফরেস্ট অফিস এর নিকট হস্তান্তর করা হয়।

বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন