বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

কপিলমুনি কলেজের পরিচালনা পর্ষদের ১ম সভা, সাংবাদিক পত্নীকে ফুলেল শুভেচ্ছা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার কপিলমুনি কলেজ পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাহেরা নাজনীন এর সভাপতিত্বে সভায় উপস্হিত ছিলেন কমিটির সদস্য সাবরিনা শরমীন আজমী (স্বর্না), শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক আব্দুস সামাদ ও কলেজের অধ্যক্ষ এবং কমিটির সদস্য সচিব হাবিবুল্লাহ বাহার।

এদিন, সভা শেষে সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এস মুস্তাফিজুর রহমান পারভেজের সহ-ধর্মীনি সাবরিনা শরমীন আজমী (স্বর্না) কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে পাইকগাছায় কর্মরত সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্হিত ছিলেন সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, এম মোসলেম উদ্দীন আহমেদ, এন ইসলাম সাগর, এস এম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ ও আশরাফুল ইসলাম সবুজ প্রমুখ।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন