বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

কাটেঙ্গা বাজার বণিক সমিতিতে সভাপতি হুমাই, সম্পাদক ভুট্টো

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী কাটেঙ্গা বাজার বণিক সমিতির কমিটিতে মোল্লা হুমায়ুন কবির হুমাই সভাপতি ও গোলাম মোস্তফা ভুট্টো সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। বাজারের প্রায় তিনশত ব্যবসায়ীদের উপস্থিতিতে সকলের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সোমবার (২৫ নভেম্বর)সকালে কাটেঙ্গা বাজারের স্বর্ণপটিতে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বাজারের সকল সম্মানিত ব্যবসায়ীবৃন্দ ঐক্যবদ্ধভাবে বাজারের উন্নয়নের স্বার্থে আমাদের যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন তার জন্য আমরা সকল ব্যবসায়ীদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় তাদের পাশে থেকে কাজ করব।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন