বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

বেপরোয়া গতি, রূপসা সেতুতে উল্টে গেল চালবাহী ট্রাক

নিজস্ব প্রতিবেদক

খুলনার খানজাহান আলী (রা:) সেতু (রূপসা সেতুতে) ওঠার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় চালবাহী একটি ট্রাক। এতে ট্রাকে থাকা কেউ তেমন আহত হয়নি।

মঙ্গলবার (২৭নভেম্বর) দিবাগত রাতে সেতুর পশ্চিম প্রান্তে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

রূপসা সেতুর টোল প্লাজায় দায়িত্বে থাকা আব্দুল কাইয়ুম জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে চালবাহী দ্রুতগতিতে একটি ট্রাক জিরো পয়েন্টের দিক থেকে সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টে যায়। তবে এতে কেউ আহত হয়নি। সেতুতে যান চলাচলেও তেমন বিঘ্নতা ঘটেনি। বুধবার সকালে ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।

জানা গেছে, চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। যে কারণে রূপসা সেতুতে দ্রুতগামী ট্রাকটি উল্টে যায়। সেতুর পশ্চিম পাশের এই ঘটনাস্থলে প্রায় এ ধরনের দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন