বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

স্কুল ছাত্রীকে ধর্ষণ, আসামি আরমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রূপসায় ৮ম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণ মামলার এজাহারভূক্ত আসামি আরমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, আরমান শেখ (৩২) খুলনা রূপসার আইচগাতি ইউনিয়ন দুর্জনীমহল গ্রামের আমজেদ শেখের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় জিডি সহ একাধিক মামলা রয়েছে। এটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়।

এর আগে, ওই শিক্ষার্থী গত ২২ অক্টোবর রূপসা আইচগাতী ইউনিয়ন দুর্জনীমহল গ্রামের খালা বাড়ী বেড়াতে যায়। সেখানে ওই শিক্ষার্থী একা ঘরে থাকা বসে অবস্থায় আরমান শেখ কৌশলে ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে।

এ ব্যাপারে রূপসা থানা ওসি মো. মনিরুল ইসলাম জানান, ধর্ষণ মামলার আসামি আরমান শেখ কিছুদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আটক করা হয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন