মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

নগরী‌তে সন্ত্রাসী হামলায় যুবদল নেতা আহত

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন খুলনা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: হাবিবুর রহমান বেলাল। শনিবার রাত দেড়টার দিকে নগরীর কমার্স কলেজের পাশে এ ঘটনাটি ঘটে। আহত বেলাল খুলনা জেলা স্কুল এলাকার বাসিন্দা জনৈক আ: লতিফের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে বেলাল মোটরসাইকেলযোগে কমার্স কলেজের দিকে যাচ্ছিলেন। ডা: মিজানুর রহমানের চেম্বারের সামনে পৌঁছামাত্র পেছন থেকে ২ থেকে ৩ টি মোটরসাইকেল তার গতিরোধ করে। মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্রদিয়ে বেলালের বাম হাতের কব্জিতে ও ডান হাটুতে হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আত্মীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে তিনি ওই হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে সদর থানায় যোগাযোগ করা হলে থানার অফিসার ইনচার্জ এ সংক্রান্ত কোন খবর জানেন না বলে খুলনা গেজেটের এ প্রতিবেদককে জানান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন