বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

তেরখাদার বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পুলিশ সুপার

তেরখাদা প্রতিনিধি:

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে তেরখাদা উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। পরে তিনি ছাগলাদাহ বুড়োমায়ের গাছতলায় দূর্গাপুজার মণ্ডপে আইন-শৃংখলা পরিস্থিতি বিষয়ে সার্বিক দিক-নির্দেশণা দিয়েছন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক,এস আই মনিরুল ইসলাম,এস আই কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাগলাদহ বাজার পরিচালনা কমিটির সভাপতি রোকন উদ্দিন ছকাতী,ছাগলাদহ বুড়ো মায়ের গাছতলার দূর্গাপুজা উদযাপন কমিটির সভাপতি অসিম বিশ্বাস, দুলাল শেখ, তুহিন শেখ, আশারাফুর মোল্লাসহএলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন