ছাত্রদলের নেতা থাকাকালে ২০১০ সালে হামলায় গুরুতর জখমের ঘটনায় দায়ের করা মামলার পুলিশের ‘ফাইনাল রিপোর্ট’ বাতিল করে সিআইডি অথবা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এর মাধ্যমে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তৎকালীন ছাত্রদল নেতা ও বর্তমান স্বেচ্ছাসেবক দল খুলনা সদর থানার সদস্য সচিব রায়হান বিন কামাল। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

