বৃহস্পতিবার । ১৪ই মে, ২০২৬ । ৩১শে বৈশাখ, ১৪৩৩

বিশ্বাস প্রোপার্টিজের পরিচালক প্যারিসের বাবার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

বিশ্বাস প্রোপার্টিজ এর পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান প্যারিস এর পিতা শেখ হাবিবুর রহমান মোসলেম (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে খুলনার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আছর জানাজা শেষে নূরনগরস্থ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বিশ্বাস প্রোপার্টিজের সিইও মোঃ আজগর বিশ্বাস তারাসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব এবং মরহুমের আত্মীয়-স্বজন। চাচার মৃত্যুতে আমরা বিশ্বাস প্রোপার্টিজ পরিবার গভীরভাবে শোকাহত।

মৃত্যুকালে শেখ হাবিবুর রহমান মোসলেম স্ত্রী, ১ ছেলে সন্তান ও ২ মেয়ে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিশ্বাস প্রোপার্টিজ এর পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান প্যারিস তার পিতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথম সংবিধানের হস্তলেখক এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠাতা-কিউরেটর একেএম আবদুর রউফ এবং খুলনা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র শেখ সিরাজুল ইসলামের বড় ভাই শেখ আব্দুল গফফার এর জ্যেষ্ঠ পুত্র মরহুম শেখ হাবিবুর রহমান মোসলেম।

 

খুলনা গেজেট/লিপু




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন