কেসিসির জোড়াগেট হাটে এবার ৬ হাজার ২৬৮টি পশু বিক্রি

নিজস্ব প্রতিবেদক

মহানগরীর জোড়াগেটকাঁচা বাজার চত্বরে অবস্থিত খুলনার সবচেয়ে বড় কোরবানির পশুরহাট শেষ হয়েছে আজ সোমবার ভোর সাড়ে ৪টায়। ভোর পর্যন্ত কেসিসি পরিচালিত এই পশুর হাটে ৬ হাজার ২৬৮টি কোরবানীর পশু বিক্রি হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯৮২টি গরু,  ২ হাজার ১৬২টি ছাগল, ১২২টি ভেড়া এবং দুটি মহিষ। এ থেকে কেসিসির রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ৫২৭ টাকা।

হাটের রাজস্ব আদায় কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা কেসিসির সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতবছর ২০২৩ সালে জোড়াগেট পশুর হাটে সাত দিনে ৬ হাজার ২০টি পশু বিক্রি হয়েছে। কেসিসির রাজস্ব আদায় হয়েছিল ২ কোটি ২১ লাখ ৪ হাজার ৯৬২ টাকা। এ বছর ৪৯২টি পশু কম বিক্রি হয়েছে।

তার আগের বছর অর্থ্যাৎ ২০২২ সালে পশু বিক্রি হয়েছিল ৬ হাজার ৭৬০টি।  রাজস্ব আদায় হয়েছিল ২ কোটি ২৫ লাখ ৬০ হাজার ৭৪৫ টাকা।

প্রসঙ্গত, গত ১০ জুন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক দুপুরে এই হাটের উদ্বোধন করেন। ইজারাদার না পাওয়ায় গত ১৪ বছর ধরে কেসিসি নিজস্ব ব্যবস্থাপনায় হাট পরিচালনা করে।

 

খুলনা গেজেট/হিমালয়

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন