শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের মা ফাতেমা খাতুন (৭৯) শনিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। বিকালে অসুস্থ অনুভব করলে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে সন্তান, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি নেতা আমীর এজাজ খানের মায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। প্রিয় নেতার মায়ের মৃত্যুর খবর শুনে রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের পাশে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার প্রথম নামাজে জানাজা রবিবার (২৮ এপ্রির) সকাল ৯টায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এবং দ্বিতীয় নামাজে জানাজা বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়নের খারাবাদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ্।

মরহুমার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।

-প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন