খুলনার ইস্টার্নগেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

খুলনার খানজাহান আলী থানার ইস্টার্নগেট খুলনা-যশোর মহাসড়কের দুই পাশে সড়কের জায়গায় অবৈধভাবে প্রতিষ্ঠিত দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ, এক্সিকিউটটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ ও এক্সিকিউটটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডলের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম বলেন, খানজাহান আলী থানার ইস্টার্নগেট খুলনা-যশোর মহাসড়কের দুই পাশে সড়ক ভবনের নিজস্ব জায়গায় অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। একাধিকবার তাদেরকে সরে যেতে বললেও না শোনেনি তারা। এ জন্য অভৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহান, ফুলতলা উপজেলা এসি ল্যান্ড পাপিয়া সুলতানা, সহকারি পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) আবুল বাশার, খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ হাফিজুর রহমান, সহকারি নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপদ প্রসেনজিৎ পাল প্রমুখ। এছাড়া খানজাহান আলী ফায়ার সার্ভিসের এক ইউনিট অবৈধ উচ্ছেদ অভিযানে সহযোহিতা করেন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন