বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

লরির চাকায় পিষ্ট মটরসাইকেল আরোহী নিহত

ফুলতলা প্রতিনিধি

খুলনা-যশোর মহাসড়কের সোমবার (৮এপ্রিল) সকাল ৯টায় ফুলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সামনে গ্যাসের লরির চাকায় পিষ্ট হয়ে মো. সোহেল (৪৮) নামে এক মটরসাইকেল আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়।

মো. সোহেল বাগেরহাটের চিতলমারী উপজেলার শিয়ালদা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর কৃষি গবেষণা ইন্সটিটিউটে কর্মরত সোহেল মটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফুলতলা মটরশ্রমিক ইউনিয়র অফিসের সামনে আসলে পিছন দিক থেকে গ্যাসবাহী লরি ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। এ সময় লরির চাকায় তিনি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘাতক লরি চালক পালিয়ে গেলে হাইওয়ে থানা পুলিশ লরিটি আটক করেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন