বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের ইফতার

গেজেট ডেস্ক

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) সদস্যদের সম্মানার্থে রবিবার (০৭ এপ্রিল) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি মোঃ সুমন আহমেদের সভাপতিত্বে ইফতার মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভার স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু। সভায় সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর’র সঞ্চালনায় বক্তৃতা করেন ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ, শিশির রঞ্জন মল্লিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য সোহাগ দেওয়ান ও এমএ জলিল, সদস্য আবুহেনা মোস্তফা জামাল পপলু, কৌশিক দে বাপী, আলমগীর হান্নান, বিমল সাহা, এস এম নূর হাসান জনি, ইয়াছিন আরাফাত রুমী, রকিবুল ইসলাম মতি, আনিসুর রহমান কবির, রাজু আহমেদ, মারুফ মিনা ও আওয়াল শেখ।

অনুষ্ঠানে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ এসোসিয়েশনের সদস্যদের কল্যাণ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। একই অনুষ্ঠানে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুবীর কুমার রায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন এবং তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন