শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাষ্ট্র পুনরুদ্ধারের দাবি জেএসডি’র

গেজেট ডেস্ক

বর্তমান সরকারের শাসনামলে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, রাষ্ট্র পুনরুদ্ধার ও সংবিধান সংশোধনের মধ্য দিয়ে নতুন নির্বাচন দাবি করেছে জেএসডি। দলের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার মানবাধিকার, ন্যায় বিচার, অংশীদারিত্বের গণতন্ত্র, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও সীমান্তের সমস্যা দ্রুত সমাধানের দাবিও করা হয়েছে।

আজ বেলা ১১ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনের সমানে দাবি দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচীতে বক্তারা এ দাবি করেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ আয়োজন।

বক্তারা স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আসম আব্দুর রব কর্তৃক দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক তরান্বিত করার লক্ষে সংসদ বাতিল, নতুন নির্বাচন ও জাতীয় সরকার গঠনের দাবি তুলেছে। জেলা জেএসডি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লোকমান হাকিম।

বক্তৃতা করেন নাগরিক আন্দোলনের সংগঠক আহসান হাবিব, জেল জেএসডির সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, নগর নগরিক ঐক্য’র সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, জেএসডি নেতা মোঃ ইয়াহিয়া, বেল্লাল হোসেন, রাইসুল ইসলাম রাফি ও আবু মুসা। প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন