সোমবার । ৯ই মার্চ, ২০২৬ । ২৪শে ফাল্গুন, ১৪৩২

বসুন্দিয়ায় প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বসুন্দিয়া প্রতিনিধি

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল হক মোল্লার (৫৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর পর্যন্ত তাকে বাড়ির বাইরে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে তার স্ত্রী ও সন্তানরা আত্মীয়ের বাড়ি থেকে ফিরে এসে সিঁড়িঘরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে বিষয়টি দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

পরিবারের সদস্যরা জানান, রেজাউল হক মোল্লা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসা ও ওষুধ চলছিল।

তার দুই মেয়ে রয়েছে— বড় মেয়ে মৌসিনা ষষ্ঠ শ্রেণিতে এবং ছোট মেয়ে ঐশী পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন