যশোরে হেরোইন মামলায় কারবারির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে হেরোইন মামলায় টিটো নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৪ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আইরিন পারভীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত টিটো শহরের চাঁচড়া পশ্চিমপাড়ার শফিউদ্দিনের ছেলে। তিনি বর্তমানে কারাগারে আছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৩ মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল টিটোর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকেই আটক করা হয় এবং ঘর তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি আব্দুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে টিটোকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই তাসলিমা। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন