মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন (৪০) নামে এক নছিমন চালক নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হরিহরনগর ইউনিয়নের মাহিদিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালী পূর্বপাড়ার মোসলেম মালির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ইকবাল হোসেন ডুমুরখালী থেকে নছিমনে মাছের পোনা আনতে যশোর চাঁচড়ার মোড়ে যাচ্ছিলেন। পথে মাহিদিয়া ঈদগাহ সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি ইজিবাইককে ওভারটেক করতে গেলে সড়কের দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকককে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ইকবাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে ইকবাল মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাইদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন