বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

যশোরে তিনটি আদালত বর্জনের ডাক আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক, যশোর

বৃহস্পতিবার যশোর জেলা ও দায়রা জজসহ দুটি আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বুধবার অনুষ্ঠিত সভায় সর্বসম্মিতক্রমে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত এবং যুগ্ম জেলা জজ ১ম আদালত বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় বক্তারা বলেছেন, জামিন দেওয়া বা না দেওয়ার বিষয় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের, এতে আমাদের কোন ক্ষোভ নেই। তবে তিনি আইন-কানুন বিষয়ে অভিজ্ঞ নন এবং জেলা ও দায়রা জজ হিসেবে অযোগ্য। তিনি অন্যায় ও নিয়মের বাইরে গিয়ে কাজ করছেন। এরমধ্যে আইনজীবীরা বিচারকের উপর অনাস্থা আনায় আদালত মুলতবি ঘোষণা করে ছিলেন বিচারক। সেদিন আইনজীবী সমিতির মধ্যস্থতায় বিষয়টির সুরাহা হলেও ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ পূর্বের অবস্থানে ফিরে গিয়েছেন।

আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

সাধারণ সম্পাদক এম. এ. গফুরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক সিনিয়র আইনজীবী আবু সালেহ মো. জাফর সাদিক, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম বাচ্চু, আরএম মঈনুল হক খান ময়না, সাবেক সভাপতি এম. ইদ্রিস আলী, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, সাবেক সভাপতি শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, সোহেল শামীম প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন