শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

শার্শায় পাট বোঝাই ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

নিজস্ব প্রতিবেদক যশোর

যশোরের শার্শায় পাট বোঝাই ট্রাক চাপায় আল আমিন (২৪) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। বুধবার (১৯ জুন) বিকাল ৪ টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের জামতলা মবিল ফ্যাক্টরি সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আল আমিন শার্শা উপজেলার পশ্চিম কোটা দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আল আমিন অটোভ্যান চালিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে জামতলা মবিল ফ্যাক্টরি সামনে পৌঁছালে পিছন থেকে একটি পাট বোঝাই ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক আল আমিন নিহত হয়।

নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ ও ড্রাইভারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন