বেনাপোলে ভারতীয় পাসপোর্টযাত্রীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি

বাংলাদেশে বেড়াতে এসে ভারতীয় এক যাত্রী গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রী দেশে ফেরার সময় স্ট্রোক করে বেনাপোলে মৃত্যুবরণ করেছে। তার পাসপোর্ট নং T-3361611. সে ৭৮/১, কালিয়া নগর সুরাইয়া সেন পল্লী কোলকাতার রমনী মিস্ত্রীর ছেলে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল পৌঁছে গাড়ি থেকে নামলে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌতম মিস্ত্রির স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২ আগস্ট স্বামী গৌতম মিস্ত্রিকে নিয়ে তারা বেনাপোল দিয়ে বাংলাদেশের বরিশালে তাদের আত্মীয় বাড়িতে বেড়াতে যান। ১২ দিন পর আত্মীয়ের বাড়ি বেড়ানো শেষে আজ তারা ভারতে ফিরে যাওয়ার জন্য বেনাপোল আসেন। গাড়ি থেকে নামার পর পরই তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয় হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন, একজন ভারতীয় পাসপোর্ট যাত্রী বেনাপোল বন্দরে আসার পর মৃত্যু হয়েছে শুনেছি। তার স্ত্রী আমার দপ্তরে এসেছিলেন। হাইকমিশন অফিস থেকে কাগজপত্র আনার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। কাগজপত্র নিয়ে আসলে ভারতীয় ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করে লাশটি দ্রুত পাঠানোর ব্যবস্থা করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন