যশোর রেলস্টেশনে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর রেলস্টেশনের পশ্চিমপাশের প্লাটফর্ম থেকে ৪৫ বছর বয়সি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। শনিবার দিরগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়।

জিআরপি পুলিশের সূত্র জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং একাই স্টেশন এলাকায় ঘোরাফেরা করতেন।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল জানান, ওই ব্যক্তির মৃত্যুর কারণ এবং পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন