কেশবপুরে গাড়ি চাপায় নারী নিহত, নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসায় বাস

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-সাতক্ষীরা মহাসড়কের কেশবপুর উপজেলার মধ্যকুল এলাকায় যাত্রীবাহী পরিবহনের চাপায় রোকেয়া খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি হাফিজিয়া মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কেশবপুর উপজেলার মধ্যকুল হাফিজিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া খাতুন উপজেলার মধ্যকুল গ্রামের রেজাউল হোসেনের স্ত্রী রোকেয়া খাতুন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোরে পরিবহণটির ঢাকা থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। পথে রাস্তা পারাপারের সময় পরিবহণটি রোকেয়া খাতুন নামে নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এরপর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মাদ্রাসার ভেতরে ঢুকে পড়ে।

দুর্ঘটনার সময় মাদ্রাসার শিক্ষার্থীরা ফজরের নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে অবস্থান করছিল। এ কারণে মাদ্রাসায় গাড়িটি ঢুকে পড়লেও বড় ধরনের দুর্ঘটনা থেকে শিক্ষার্থীরা রক্ষা পায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রেকসোনা খাতুন বলেন, খবর পেয়ে পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন