যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-চুকনগর সড়কের মণিরামপুরে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়েছে। এতে ঘটনাস্থলে দু’জন নিহত ও ট্রাক চালক আহত হয়েছেন। সোমবার (১০ জুন) সকাল ৭টার দিকে মণিরামপুর বাধাঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মণিরামপুুর পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের মৃত আনার আলীর ছেলে আব্দুর রহমান (৮৫) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওভাটা গ্রামের ঝান্টু মিয়া (৪৮)। আহত ট্রাক চালকের নাম নুরুল ইসলাম। তিনি গাজীপুর উপজেলার উত্তরদারিয়াপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার রাতে একটি ট্রাক মালামাল নিয়ে গাজীপুর থেকে সাতক্ষীরার শ্যামনগরের উদ্দ্যেশে রওনা হয়। পথে সকাল ৭টার দিকে ট্রাকটি মণিরামপুর বাধাঘাট এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ভেতরে ঢুকিয়ে দেয়। এসময় দোকানের সামনে বসে থাকা আব্দুর রহমান ট্রাকের নীচে চাপা পড়ে ও গাড়িতে থাকা ট্রাক মালিক ঝান্টু মিয়াও ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাক চালক নুরুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ইনসার আলী মোল্লা বলেন, ব্যাপারী অটো রাইস মিলের সামনে দোকানে বসে থাকা আব্দুর রহমানকে চাপা দিয়ে ট্রাকটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ট্রাকের মধ্যে থেকে অপর একজন ঝান্টু মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ট্রাক চালক নুরুল ইসলাম বলেন, গাজীপুর থেকে শ্যামনগরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি এ দুর্ঘটনায় পড়ে। নিহত ঝান্টু মিয়া ওই ট্রাকের মালিক।

মণিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়াত হোসেন বলেন, ট্রাক দুর্ঘটনায় তিন জন হতাহত হয়েছেন। এদের মধ্যে ট্রাক চালক নুরুল ইসলামকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মণিরামপুর হাসপাতালে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শুকদেব মন্ডল জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। অপরজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মণিরামপুুর থানার উপ-পরির্দশক (এসআই) লিটন বিশ্বাস বলেন, চালকের ঘুম ভাব থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুটি মৃতদেহ উদ্ধার করা হয়ে%E




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন