শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

কমোড ফ্লাস করে ২০ হাজার ইয়াবা উদ্ধার, দু’বোন আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দু’বোনকে আটক করেছে র‌্যাব-৬ যাশোরের সদস্যরা। আটককৃতরা হলেন, শহরের বকচর কবরস্থান রোডের লুৎফর শেখের দুই মেয়ে ফরিদা বেগম ও বকচর মাঠপাড়ার ফাতেমা বেগম। দুই বোনের কাছ থেকে ১৯ হাজার ৮শ’ পিছ ইয়াবা উদ্ধার ও মাদক বিক্রির ১ লাখ ৪৮ হাজার ৮শ’ টাকা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, শুক্রবার রাতে তারা জানতে পারেন বকচর কবরস্থান এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। তাৎক্ষনিত তার নেতৃত্বে একটি টিম ওই বাড়িতে অভিযান চালায়। এসময় বড় বোন ফরিদার ঘরের কমডের ভেতরে লুকিয়ে রাখা ইয়াবার সন্ধান পায় র‌্যার সদস্যরা। পরে কমোড ফ্লাস করে ট্রাংকির ভেতর থেকে ৯ হাজার ৮শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে তার কাছ থেকে ইয়াবা বিক্রির প্রায় দেড়লাখ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে তার আপন ছোট বোন ফাতেমার কাছেও ইয়াবার আরও একটি চালান রয়েছে। পরে বকচর মাঠপাড়ায় ফাতেমার বাড়িতে অভিযান চালায় তারা। ফাতেমার খাটের নিচ থেকে আরও ১০ হাজার ইয়াবা পিস উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, তারা দুই বোনসহ তাদের একটি চক্র রয়েছে যারা যশোর থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকেন। তারা নিজেরাই বোরকা পরে শরীরের বিভিন্ন অংশে অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে চলে যান দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তাদের সহযোগীদের আটকে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব যশোরের সদস্যরা। পরে তাদেরকে কোতোয়ালি থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন