বাঘারপাড়ায় উপজেলা চেয়ারম্যান হলেন বিপুল ফারাজী

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫১ হাজার ৬৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব কুমার রায় পান ২০ হাজার ৭৭৯ ভোট।

এছাড়া, দোয়াত কলম প্রতীক নিয়ে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা পেয়েছেন ১৫ হাজার ৪৯২ ভোট। ভোট গণনা শেষে রাত ৮টায় এ ফলাফল ঘোষনা করে করেন উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদা ফেরদৌস। ফলাফলে ৩০ হাজার ৮৫১ বেশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন