শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

শার্শায় ৩টি হাতবোমা উদ্ধার

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৩টি হাতবোমা উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ। মঙ্গলবার (১৪ মে) দুপুর ১ টার দিকে উপজেলার বাগআঁচড়া বাজারের সাবেক বাবু চেয়ারম্যানের মার্কেটের ভিতর থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন চেয়ারম্যান মার্কেটের ভিতরে চলাচলের সময় দেখতে পান একটি পলিথিনে মধ্যে বোমা সাদৃশ্য বস্তু রয়েছে। পরে তারা পুলিশকে খবর দিলে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মার্কেটের ভিতরে অবস্থিত টিউবওয়েলের পাশ থেকে ৩ টি হাতবোমা উদ্ধার করেন। তবে তারা বলছে মূলত উপজেলা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নাশকতার উদ্দেশ্যে হাতবোমাগুলো মার্কেটের ভিতরে রাখা হয়েছিল।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, বাগআঁচড়ায় চেয়ারম্যান মার্কেটের ভিতরে বোমা। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বোমাগুলো উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ বোমাগুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন