সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মণিরামপুরে ট্রাক চাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-চুকনগর সড়কে ট্রাকচাপায় সাবেরা ইয়াসমিন জান্নাত (৭) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত- সেলিম হোসেনের মেয়ে ও হাসাডাঙ্গা ওলামানগর মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্রী। রোববার দুপুরে দুর্ঘটনাটি ঘটে মণিরামপুর উপজেলার হাসাডাঙ্গা ফকিররাস্তা বাজারে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জান্নাত মাদ্রাসা থেকে বাড়িতে ফিরছিল। পথে ফকিররাস্তা বাজার সংলগ্ন মেইন সড়কের পশ্চিম পাশ হতে পার হবার সময় সে দুঘর্টনায় পড়ে। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে জান্নাতের মৃত্যু হয়।

খুলনা গেজেট/ টিএ

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন