মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মামা বাড়ি থেকে মাদ্রাসার পথে নিঁখোজ অভয়নগরে আবির

অভয়নগর প্রতিনিধি

যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ধোপাদী গ্রামের মাদ্রাসা ছাত্র আবির খান (৯) নিখোঁজ রয়েছে। সে মাগুরা জেলার ঘোড়ামারা গ্রামের আকিদুল খানের ছেলে। রবিবার (২১ জানুয়ারি) বেলা ১১ টার অভয়নগর উপজেলার ধোপাদী নতুন বাজার সংলগ্ন মামা বাড়ি থেকে ভ্যানে রানাভাটা সংলগ্ন ইহ্ ইয়া উল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায়া যাওয়া পথে নিখোজ হয় সে।

পারিবারিক সূত্র জানায়, উদ্দেশ্য রওনা হয়। পরে তার পরিবার দুপুরে প্রতিষ্ঠানের গেলে মাদ্রাসা শিক্ষকরা বলেন, আবির মাদ্রাসায় আসেনি। এসময় নওয়াপাড়া শহরসহ আশপাশে এলাকা খোঁজ করে আবিরকে পাওয়া যায়নি। এলাকায় আবির হারিয়ে গেছে বলে মাইকিং করা হয়েছে। তার গায়ের রং শ্যামলা। উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি। মুখমন্ডল হালকা গোলাকার।

হারিয়ে যাওয়ার সময় তার পরনে গ্যাড়ো নিল কালারের পাঞ্জাবি পরা ছিল। গায়ে শীতের পোশাক কালো রঙের সোয়েটার ছিল। তার মা রিপা বেগম হারিয়ে যাওয়া সন্তানের সন্ধান চান। যদি কোন সদয় ব্যক্তি যদি খুঁজে পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ছেলেটির সন্ধান পেলে (মামা ইয়াছিন মোল্লা 01949645017) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। অনুরোধে পিতা আকিদুল খান মাতা রিপা বেগম।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন