রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্রের নওয়াপাড়া পীরবাড়ি মাজার পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ি মাজার পরিদর্শন করলেন খুলনা-৫ আসনের এমপি ও ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। শুক্রবার বেলা ১১টায় তিনি নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা এলাকায় অবস্থিত মোহাম্মদ আলী শাহ ইরানী (রহ:) এর মাজার জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া খানকা শরিফের পীর বীরমুক্তিযোদ্ধা খাজা রফিকুজ্জামান শাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাা সম্পাদক শাহ আ. মুকিত জিলানী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আ. মতলেব সরদার এবং সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস।

এরআগে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ শুক্রবার সকালে নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা এলাকায় পৌঁছালে শিক্ষার্থীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন