মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভারত থেকে এলো ৫৩ হাজার ব্যাগ স্যালাইন

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দর দিয়ে দুইদিনে ভারত থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ব্যবহৃত প্রায় ৫৩ হাজার ব্যাগ স্যালাইন এসেছে।

স্যালাইন আমদানিকারক ঢাকার জাস করপোরেশন। রফতানিকারক ভারতের জেনটেক্স ফার্মাসিটিক্যাল। উক্ত স্যালাইনের মধ্যে আজ এসেছে ২৭ হাজার ৭৮০ ব্যাগ এবং গত সোমবার একই প্রতিষ্ঠান ২৫ হাজার ৪৭০ ব্যাগ স্যালাইন আমদানি করেছে।

গত ০৯ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে স্যালাইন আমদানির কথা জানিয়েছিলেন। প্রতি পিস স্যালাইন ভারত থেকে কেনা দাম দাঁড়াচ্ছে ৬১ টাকা ৩৫ পয়সা। পর্যায়ক্রমে প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানি করা হবে বলে জানা গেছে।

আমদানিকারকের প্রতিনিধি জানান, বর্তমান সংকটের মুহূর্তে আমদানিকৃত স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মূল্যে মানুষ ক্রয় করতে পারবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ভারত থেকে আমদানিকৃত স্যালাইন বন্দর থেকে দ্রুত ছাড়করণে সহযোগিতা করছে বন্দর কর্তৃপক্ষ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন