মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

যশোরে হত্যা মামলার দুই আসামি আত্মসমর্পণের পর কারাগারে

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের সদস্য ঠান্ডু মিয়া হত্যা মামলার দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন, একই গ্রামের মৃত শওকত মোল্লার ছেলে কামাল হোসেন ও হায়দার আলীর ছেলে লিটন হোসেন।

চলতি বছরের ২১ ফেব্রæয়ারি সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাতিবিলা বাজারের টিটোর চায়ের দোকানের সামনে পরিকল্পিতভাবে ঠান্ডু মিয়ার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।

এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে ওইদিন রাত ৯টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে টিংকু পারভেজ হমলাকারী ২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন কামাল ও লিটন। দীর্ঘদিন পলাতক থেকে মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন